স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৪ জুন ২০২২, ২৩:৩৭
আবুধাবি এয়ারপোর্ট ডিউটি ফ্রী'র এবারের বিগ টিকেটে ২০ মিলিয়ন দিরহাম জিতলেন বাংলাদেশের আরিফ খান।
বাংলাদেশের ঢাকা প্রবাসী শারজাহর তরুণ ব্যবসায়ী আরিফ খান আবুধাবি এয়ারপোর্ট ডিউটি ফ্রী'র এবারের বিগ টিকেট এ জয়ী হয়ে জিতেছেন ২০ মিলিয়ন দিরহাম বা প্রায় অর্ধ শত কোটি টাকা।তার একার নামে কেনা টিকেট 144481 যখন মেগা ড্র জিতল তখন তিনি তা শুনে বিশ্বাসই করতে পারছিলেন না।৩৬ বছর বয়েসী খানের শারজায় একটি মোটর রিপেয়ারিং শপ আছে।
তার কাছে জানতে চাওয়া হয়েছিল,' ২০ মিলিয়ন দিরহামে বাংলাদেশের কত টাকা হয়',জবাবে তিনি অনেকক্ষণ গোনা পড়া করে শেষ পর্যন্ত না হিসেব মেলাতে না পেরে হাল ছেড়ে দেন।
এই বিশাল অর্থ দিয়ে কি করবেন তার উত্তরে আরিফ খান বললেন,'এ নিয়ে এখনো কোন প্ল্যান নেই।'১২ বছর তিনি সৌদি আরবে ছিলেন।সেখানে ব্যবসায় লোকসান গুনেছেন।শারজাহয় চার বছর ধরে আছেন,এখানে ব্যবসা ভাল চলছে।তিনি নিজেকে একজন সুখী মানুষ মনে করেন।'আমার দুটি সন্তান স্ত্রী ও বাবা মা আছেন।ভাইয়েরও এখানে ব্যবসা আছে।'
আরিফ খান বলেন,"পৃথিবীতে টাকা অনেক বিপজ্জনক বস্তু।আমি এই টাকা দিয়ে অন্যের উপকার করতে চাই।এই টাকার মোহে আমি নিজেকে বদলে ফেলতে চাই না।আমি আমার ব্যবসা ও জীবন নিয়ে অনেক সুখী।"
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com