shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি ১০ জুন ২০২২, ২৩:২২

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলি
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলি

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি কারখানায় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত। এবার বন্দুকধারীর হামলা হলো যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। সেখানে একটি কারখানায় বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

বৃহস্পতিবার (৯ জুন) মেরিল্যান্ডের উত্তরাঞ্চলে একটি কারখানায় একজন বন্দুকধারী তার সহকর্মীদের ওপর গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। 

সিএনএন'র প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত বন্দুকধারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। অবশ্য এর আগে পুলিশের সঙ্গেও বন্দুকযুদ্ধে লিপ্ত হয় ওই ব্যক্তি।

বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটন কাউন্টি শেরিফ ডগলাস মুলেনডোর জানান, ওই যুবকের বয়স ২৩ বছর। বন্দুক হামলা চালিয়ে একটি গাড়িতে করে পালানোর চেষ্টা করার সময় মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক নিরাপত্তা কর্মীর সঙ্গে বন্দুকযুদ্ধে সে আহত হয়। পরে তাকে হেফাজতে নেওয়া হয়।

অবশ্য অভিযুক্ত ওই যুবকের নাম জানাননি তিনি। এছাড়া সন্দেহভাজন হামলাকারী ওই যুবক ও নিরাপত্তা কর্মী উভয়েই বন্দুকের গুলিতে আহত হওয়ায় চিকিৎসার জন্য তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

মুলেনডোর অবশ্য এই হামলার পেছনে প্রেক্ষপট বা সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেছেন, বন্দুকধারী যুবক এবং তার গুলিতে হতাহতদের সকলেই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সীমান্তের কাছে উত্তর মেরিল্যান্ডের স্মিথসবার্গের কলম্বিয়া মেশিনের কর্মচারী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।