কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি ১২ জুন ২০২২, ২৩:২৯
জালালাবাদ সোসাইটি অফ মিশিগানের কার্যকরী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা।
শনিবার হ্যামটরমিক সিটির আলাদিন রেস্টুরেন্টে নির্বাচন কমিশন কর্তৃক এক অনাড়ম্বর মতবিনিময় সভা ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আল ফালাহ মসজিদের ইমাম হাফেজ রায়হান উদ্দিন।
নবগঠিত নির্বাচন কমিশন কর্তৃক জালালাবাদ সোসাইটি অফ মিশিগানের কার্যকরী পরিষদের দ্বি বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। মতবিনিময় সভাটি পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এনাম উদ্দিন, তাঁকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব আতাউর রহমান খান ও নির্বাচন কমিশনার সৈয়দ জহির হাসান। সদস্য সচিব আতাউর রহমান খান জানান আগামী ১৭ ই সেপ্টেম্বর রোববার নির্বাচন অনুষ্ঠিত হবে সকাল ৯ টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত হ্যামটরমিক সিটির গেইটস অব কলাম্বাসে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে।
নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হবে ২৪ শে জুলাই রবিবার বিকাল তিনটা থেকে ৫ টা ৫:৩০ পর্যন্ত। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় পহেলা আগস্ট বিকেল চারটা থেকে সন্ধ্যা সাত ঘটিকা। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩রা আগস্ট বিকাল তিনটা থেকে ৫ :৩০ পর্যন্ত।
নির্বাচন কমিশন একটি স্বচ্ছ নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেন। এক্ষেত্রে নির্বাচন কমিশন মিশিগানে বসবাসরত জালালাবাদ বাসির সর্বাত্মক সাহায্য সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
সভায় জালালাবাদ সোসাইটি অফ মিশিগানের বর্তমান কার্যকরী কমিটি, উপদেষ্টামন্ডলী সহ মিশিগানের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, কমিউনিটির গন্যমান্য ব্যক্তি বর্গ সহ বিভিন্ন টিভি এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com