shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

কুমিল্লা নামেই বিভাগ দিতে হবে: এমপি বাহার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ জুলাই ২০২২, ২১:০০

মো. বাহাউদ্দিন বাহার
মো. বাহাউদ্দিন বাহার

বৃহত্তর কুমিল্লায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। খুনী মোশতাকের কুমিল্লা নয়। বৃহত্তর কুমিল্লায় অসংখ্যা জ্ঞানী ও গুনী মানুষের জন্ম। তাই আমরা সবাই কুমিল্লা নামেই বিভাগ চাই। কুমিল্লা এগুলোই দেশ এগুবে।  আমি একদিনে এই বিভাগ দাবি করিনি। 

বৃহত্তর কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবিতে মালয়েশিয়ায় বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা  সদরের সংসদ সদস্য মো. বাহাউদ্দিন বাহার।  

রবিবার (৩ জুলাই) সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল কুয়ালালামপুরের বলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি অহিদুর রহমানের সভাপতিত্বে যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আ. হামিদ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক নূর মো. ভুইয়া ও মামুনুর রশিদ। 

সফিকুর রহমান চৌধুরীর কোরআন তেলাওয়াত এর পর সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

সভায় বিশেষ অথিতি ছিলেন, দাতো আলম মজুমদার,দাতো আলমগীর হোসেন, সিনিয়র সহ সভাপতি আনিসুর রহমান,দাতো আবুল কালাম আজাদ, সহ সভাপতি আ. করিম, জহিরুল হক, আনোয়ার হোসেন আনিস, সাংগঠনিক সম্পাদক  ড. ওয়ালিউল্লাহ জাহিদ।

বক্তব্য রাখেন- নাজমুল ইসলাম বাবুল, আবুল হোসেন মেম্বার, সেলিম হোসেন,  মনসুর আল বাশার, ইঞ্জিনিয়ার আমিরল ইসলাম খোকন, কাইয়ুম সরকার, মাহবুব আলম,হুমায়ন কবির, এনামুল হক বাবুল, মো. লিটন আবাদ, মো. শামীম, এস এম জাকির হোসেন,  হাবিব উল্ল‍্যাহ লিঠন, আবু কাউছার ভূইয়া প্রমূখ।  

আলোচনা সভায় সকল বক্তারা বৃহত্তর কুমিল্লা নামে বিভাগ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেছেন। প্রবাসীরা সবাই কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নে একমত প্রকাশ করেন। 

এসম উপস্থিত ছিলেন, কয়েক শত প্রবাসী কমিউনিটির নেতা, ব্যবসায়ী ও সাধারণ প্রবাসী কর্মজীবী। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।