shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

প্রবাসী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনপূর্বক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ আগস্ট ২০২২, ০০:১৩

মতবিনিময় সভা
মতবিনিময় সভা

কাতারে প্রবাসী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছে কাতার বাংলা প্রেসক্লাব। এই উপলক্ষে কমিউনিটির শীর্ষ ব্যক্তিদের সাথে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার রাজধানী দোহার সালিমার ইস্তাম্বুল হোটেলে কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ইএম আকাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতার (বিসিকিউর) সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন্দ, কমিউনিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, দোহা কাতারের  মিউনিসিপালিটির সিনিয়র প্রকৌশলী আকতার জামান মামুন।

বক্তব্য রাখেন কাতার বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গোলাম মাওলা হাজারি, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম সাংগঠনিক সম্পাদক আমিন বেপারি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফ রানা ও নির্বাহী সদস্য এস আলম সবুজ। 

আলোচনার শুরুতে সদ্য প্রয়াত জিটিভির নিউজ রুম এডিটর সুদিপ কুমার দে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। 

এসময় নবগঠিত প্রবাসী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সমন্বয়ক এর দায়িত্ব গ্রহণ করেন কাতার বাংলা প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।