shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

পাসপোর্ট সংশোধনের দাবিতে রোমে প্রবাসীদের মানববন্ধন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ সেপ্টেম্বর ২০২২, ২২:২৬

রোমে পাসপোর্ট সংশোধনের দাবিতে দূতাবাসের সামনে মানববন্ধন করে প্রবাসী বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত
রোমে পাসপোর্ট সংশোধনের দাবিতে দূতাবাসের সামনে মানববন্ধন করে প্রবাসী বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে আনা জন্মসনদে উল্লেখ করা বয়স দিয়ে নতুন পাসপোর্ট দেয়ার দাবিতে ফের মানববন্ধন করেছে রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

সোমবার দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করে প্রবাসী বাংলাদেশি। এ সময় মানববন্ধনে অংশ নেয়া প্রবাসী বাংলাদেশিরা তাদের পুরোনো পাসপোর্টের বয়স সংশোধনের জন্য দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান।

জানা যায়, এদের মধ্যে বেশিরভাগ প্রবাসী গত কয়েক বছরে বিভিন্ন দেশ থেকে পালিয়ে অবৈধপথে ইতালিতে প্রবেশ করেন। পরে বিভিন্ন কারণে বয়স কমিয়ে বৈধতার আবেদন করেন তারা। তবে বর্তমানে বৈধভাবে থাকার অনুমতি পেলেও বাংলাদেশি পাসপোর্টের অভাবে বৈধ হতে পারছেন না তারা।

তবে এ বিষয়ে দূতাবাস বলছে, বাংলাদেশ সরকার থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো ধরনের বয়স সংশোধন আবেদন গ্রহণ করবেন না তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।