shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

জার্মানিতে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ সেপ্টেম্বর ২০২২, ১২:২৩

আলোচনা সভা ও দোয়া মাহফিল
আলোচনা সভা ও দোয়া মাহফিল

জার্মানিতে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিএনপি জার্মানি শাখার উদ্যোগে বার্লিনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জার্মানি বিএনপির সভাপতি আকুল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকারের পরিচালনায় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন জার্মানি বিএনপির সিনিয়র সহসভাপতি জালাল উদ্দিন নানা, আপু চৌধুরী, মোস্তাক খান, বার্লিন মহানগর বিএনপির সভাপতি জসিম সিকদার, জার্মানি যুবদল সভাপতি আনহার মিয়া, জার্মান স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাদেম এবং সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ সহ অনেকে।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সভাপতি নজরুল ইসলাম সেন্টু, আন্তর্জাতিক সম্পাদক শরিয়ত খান মিঠু, প্রচার সম্পাদক শাহ আলামসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা।

আলোচনা সভায় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পরে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।