shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধ করে বাংলাদেশিকে হত্যা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩২

দক্ষিণ আফ্রিকা
.

দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত মাসুদুর রহমান (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ইস্টার্নকেপ প্রভিন্সের মাটাটিয়াল শহরের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত বাংলাদেশির গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া থানায়। তিনি দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে টিন কেটে কয়েকজন ডাকাত বাংলাদেশি প্রবাসীর দোকানে প্রবেশ করে। ডাকাতদল এসময় মাসুদুর রহমানের গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে। পরে দোকানে থাকা নগদ টাকা ও বিভিন্ন জিনিসপত্র লুট করে চলে যায়।

খরব পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে মাসুদুর রহমানের মরদেহ নিয়ে যায়।

মাসুদুর রহমানের মরদেহটি দেশে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা চলছে বলে জানিয়েছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।