স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩০ সেপ্টেম্বর ২০২২, ২৩:১৯
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে ইতালি যুবলীগ। ২৮ সেপ্টেম্বর বুধবার বাদ মাগরিব রোমের স্থানীয় একটি মসজিদে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিমের উদ্যোগে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, রাজীব খান, স্বপন দাস, আমিন বেপারী, মেজবাহ উদ্দিন, যুবনেতা রিফাত শুভ, এ আর শাকিল, হাদিউজ্জামান হিমু, বোরহান, নাসির সরদার, রোমান, মুজিবর, কাশেম,
সুনাম প্রমুখ।
বিশেষ দোয়া মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রীর নেক হায়াত চেয়ে তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়। দেশের উন্নয়নের ধারাবাহিকতা যেন চলমান থাকে শেখ হাসিনার হাত ধরে সেই দোয়া করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com