স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩০ সেপ্টেম্বর ২০২২, ২৩:২৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে আওয়ামী লীগ চীন শাখা।
আওয়ামী লীগ সভাপতির জন্মদিন উপলক্ষে স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) চীনের গুয়াংজু ও ঢাকায় আলোচনা সভা, কেক কাটা, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন চীন আওয়ামী লীগের সভাপতি মো. জনি বেপারী। এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ চীন শাখার সাধারণ সম্পাদক আশরাফুল মোমিন চৌধুরী, সহ-সভাপতি মো. শামীম শেখ, মো. জয় হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদ, সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদ, দপ্তর সম্পাদক মো. খাজা আহমেদ, মো. ফরিদ রহমান, মাসুদ রানাসহ অন্য নেতারা।
এ সময় নেতাকর্মীরা শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করেন। পাশাপাশি শেখ হাসিনার ভবিষ্যৎ নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com