shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেফ খলিলুর রহমান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ ডিসেম্বর ২০২২, ১৭:৪৬

শেফ খলিলুর রহমান
শেফ খলিলুর রহমান

নিউইয়র্কে ‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেফ খলিলুর রহমান। যুক্তরাজ্যের বাইরে এই প্রথম কোনো শেফ এই অ্যাওয়ার্ড পেলেন।

স্থানীয় সময় সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ‘দ্য এভালুশন লন্ডনে’ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দুই সহস্রাধিক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে শেফ খলিলের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা মরহুম এনাম আলীর ছেলে জেফরি আলী।

শেফ খলিলুর রহমান চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও অর্জন করেন।

ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পেরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক রেকর্ডে বক্তব্য পাঠান, যা উপস্থিত অতিথিদের শোনানো হয়। অনুষ্ঠানে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম এবং বেশ কয়েকজন ব্রিটিশ সেলিব্রেটি উপস্থিত ছিলেন।

ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রির  ইতিহাসে সবচেয়ে জমকালো, বর্ণাঢ্য এবং বৃহৎ আয়োজনে অনুষ্ঠিত হয় এই ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড।

কারি ইন্ডাস্ট্রির অস্কার খ্যাত এই ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের সূচনা হয়েছিল এনাম আলীর হাত দিয়ে অভিজাত হোটেল গ্রোজভেনার হাউসে ২০০৫ সালে। জমকালো বর্ণাঢ্য আয়োজন, সেলিব্রেটি ব্যক্তিত্ব, ব্রিটিশ রাজনীতি এবং ব্যবসার প্রভাবশালীদের উপস্থিতি আলাদা একটি স্থানে নিয়ে গেছে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডকে। এতে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, লেবার লিডার, হোম সেক্রেটারি উপস্থিত হয়েছেন একাধিকবার। মন্ত্রী, এমপি, মেইনস্ট্রিম মিডিয়ার প্রভাবশালী সম্পাদক, সাংবাদিক, ডিরেক্টররা এবং কমিউনিটি মিডিয়া ও সমাজের বিশিষ্টজনের উপস্থিতিও ছিলেন নিয়মিত।

লিজেন্ডারি সাংবাদিক ট্রাভেল ম্যাকডোনাল্ড থেকে শুরু করে হো ওয়ান্ট টু বি এ মিলিয়নিয়ার খ্যাত ক্রিস টারেনসহ সেরা সেলিব্রেটিরা থেকেছেন অনুষ্ঠানের উপস্থাপনায়। ব্রিটিশ ক্যালেন্ডারের অন্যতম সেরা ইভেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে এই আয়োজন। এ বছর  মার্চ মাসে এনাম আলী মৃত্যুবরণ করেন। তাকে ছাড়াই এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড চালু হবার পর থেকে বিশ্বমানের এই অনুষ্ঠানটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন এনাম আলী এমবিইর এর সুযোগ্য কন্যা জাস্টিন আলী। সার্বিক সহযোগিতায় রয়েছেন এনাম আলীর যোগ্য উত্তরসূরী তার ছেলে জেফরি আলী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।