স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৪ ডিসেম্বর ২০২২, ১১:৪২
সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা ও বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক বাংলাদেশি প্রফেসর ও তাদের পরিবারের প্রথম মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১ ডিসেম্বর সন্ধ্যায় আল-কাছিম অঞ্চলের বুরাইদা শহরের একটি এস্তেরাহাতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আল-কাছিম বিশ্ববিদ্যালয় প্রফেসরদের আয়োজনে সৌদি আরবে বাংলাদেশি প্রফেসরদের মধ্যে এক-পঞ্চমাংশের বেশি প্রফেসর ও তাদের পরিবার প্রথম সম্মেলনে উপস্থিত ছিলেন । এতে পরিচয় পর্ব, কেক কাটা, আড্ডা, খেলাধুলা এবং পরবর্তীতে করণীয় বিষয়ে দীর্ঘ মিটিং শেষে নৈশভোজের মাধ্যমে উক্ত সম্মেলন শেষ হয়।
নিজেদের মধ্যে গবেষণা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি প্রফেসর ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ বৃদ্ধি, দেশের বাইরে সর্ব বৃহৎ বাংলাদেশি জনগোষ্ঠীর (সৌদি প্রবাসীদের) কল্যাণে কাজ করার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ হন সবাই।
প্রতি ৩ মাস বা ৬ মাস পরপর আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এখন থেকে এ ধরনের নিয়মিত সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, আল-গাছিম বিশ্ববিদ্যালয় থেকে ড.মোহাম্মদ মাহদি হাসান, ড.মুনির উদ্দিন আহমেদ, ড.মো. শফিকুজ্জামান, ড. মোহাম্মদ আলী মোর্তুজা, ড. মোহসিনা হক, প্রভাষক বোরহান উদ্দিন চৌধুরী; সোলায়মান আল রাজি বিশ্ববিদ্যালয় থেকে ডা. নাজমুস সাকিব, ডা. জুলিয়ান সাকিব, ডা. কাজী মোহাম্মদ তারেক এবং ডা. তুরানী তালুকদার; কিং সউদ বিশ্ববিদ্যালয় রিয়াদ থেকে প্রফেসর ড. রেজাউল করিম মিলন, প্রফেসর ড. গোলাম মোহাম্মদ, ড.তাহসিন, ড. আব্দুল হাদি, আব্দুল্লাহ কাফি ও ড. ফাতেমা, কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়ের ড. মো. আল আমিন ভূঁইয়া, ড. সৈয়দ রুশদ সৈকত এবং ইমাম আব্দুর রহমান বিন ফয়সাল বিশ্ববিদ্যালয়ের ড.সেলিম আশরাফ; জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের ড. মুজিবুর রহমান, ড. মাজহারুল ইসলাম ও কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম ও মিনারেলের ড.মোহাম্মদ শফিউল্লাহ, কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ মুনিরুল ইসলাম ছাড়াও দাম্মাম বিশ্ববিদ্যালয়, তাইফ বিশ্ববিদ্যালয়, তাবুক বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে মতবিনিময় করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com