shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

কাতার প্রবাসীর প্রযোজিত চলচ্চিত্র ‌‘কথা দিলাম’ এর প্রচারণা শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ ডিসেম্বর ২০২২, ০০:৩৩

কাতার
কাতার

কাতার প্রবাসী ব্যবসায়ী ও গীতিকার জসীম উদ্দিন আকাশের মালিকানাধীন প্রতিষ্ঠান বিডি২৯ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত বাংলা চলচ্চিত্র কথা দিলাম এর আনুষ্ঠানিক প্রচারণা কাতারের রাজধানী দোহা থেকেই শুরু হয়েছে। আগামী ২৭ জানুয়ারি চলচ্চিত্রটির মুক্তির দিন ধার্য করা হয়েছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কাতারের রাজধানী দোহা আল মারকিয়ায় বাংলা চলচ্চিত্র কথা দিলাম-এর লোগো যুক্ত টি-শার্ট গায়ে জড়িয়ে প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাতার সফররত জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিম উল্লাহ খোকন, দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ সেন, বিডি২৯ মাল্টিমিডিয়ার কর্ণধার জসীম উদ্দিন আকাশ, বিডি২৯ মাল্টিমিডিয়ার ব্র্যান্ডিং ম্যানেজার আনোয়ার হোসেন মামুন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন কাতারের রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক, ব্যবসায়ী ও কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশি গণমাধ্যম কর্মীরা। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল জলিল, মোহাম্মদ এনামুল হক, খাইরুল আলম সাগর, মোজাম্মেল হোসেন সোহাগ, ইসমাইল ইমু, আতিকুল মাওলা মিঠু, ইউসুফ পাটোয়ারী লিংকন, আকবর হোসেন বাচ্চু, এম এ সালাম, আহসান উল্লাহ সজীব, সাদ্দাম হোসেন, সৈয়দ আরিফ উদ্দিন, রাজা রাজিব, আনাস উদ্দিন জারিফ, কন্ঠশিল্পী ইসরাক আলিম আপন প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।