shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের বড়দিন উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ ডিসেম্বর ২০২২, ০০:৩৭

কুয়েত
.

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বড়দিন বা ক্রিসমাস ডে উদযাপন করেছেন কুয়েতে অবস্থানরত খ্রিষ্টান ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিরা।

স্থানীয় সময় রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে পর থেকে কুয়েত সিটির মালিয়া ও সালমিয়া খ্রিষ্টানদের চার্চে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা জড়ো হতে থাকেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মূল আলোচনা শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ হয়।

গত বছর করোনার বিধিনিষেধ থাকায় বেশি লোকসমাগম হয়নি। তবে এ বছর বাংলাদেশ, ভারত, ফিলিপাইনসহ অন্যান্য দেশের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ব্যাপক জন সমাগম দেখা যায়।

উৎসব ঘিরে আশপাশের শপিং মল, রেস্তোরাঁ, কসমেটিক্স এবং জুয়েলারি শপগুলোতে ছিল প্রচুর লোক সমাগম ও বেচাকনা ছিল জমজমাট। এছাড়া উৎসব কেন্দ্র করে বিভিন্ন শপিং মল, অফিস ও বাসাবাড়িতে আলোক সজ্জায় সজ্জিত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।