shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

মিশিগানে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের অভিষেক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ ডিসেম্বর ২০২২, ০০:৪২

মিশিগান
.

যুক্তরাষ্ট্রের মিশিগানে ‘সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগান’ এর কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) ওয়ারেন সিটির মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে নতুন কার্যকরী কমিটির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিকের আয়োজন করা হয়।

অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি মোহাম্মদ মুতালিব। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি সরকার।

শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে কার্যকরী কমিটির সঙ্গে সম্পৃক্ত ও সবার পরিচিতি তুলে ধরা হয় এবং সংগঠনের পক্ষ থেকে কমিটির সবাইকে সনদপত্র দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক আজাদ খান, মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন, সৈয়দ মহি উদ্দিন, শাহ টিপু সুলতান, ড. শাফিউল আলম, কাউন্সিলার নাঈম চৌধুরী, দিরাই থানার ভাটিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিফতাহ উদ্দিন, অধ্যাপক নজরুল ইসলাম, লুৎফুর রহমান, সমজিদ আলম, শাহাব উদ্দিন, মোহাম্মদ আজিজ সুমন, এখলাছুর রহমান।

এছাড়া আরও বক্তব্য দেন শাহ অপু আহমদ, শামসুল হুদা পাশা, হেলাল খান, শামসুল হক, কাজল মিয়া, জাইক আহমদ, অ্যাডভোকেট নুরুল হাসান পারভেজ, আব্দুল বাচিত মধু, জুবায়ের আহমদ, রাব্বি আলম, মাহবুব রাব্বি খান, আমীন উদ্দিন, অপু মিয়া, শুয়েব খান, মারুফ খান, সৈয়দ মহিউদ্দীন, কবিরুজ্জামান কবি, সাব্বির আহমদ, ছুরত আলী, জাকির হোসেন, আলী আহসান, শুয়েব আহমদ, নজরুল ইসলাম জিতু, আমিনুল রশীদ চৌধুরী, মামুন খান, আব্দুল মাবুদ, সালেহ আহমদ বাদল ও রুম্মান চৌধুরী ইভান।

পরিচিতি অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শারমিন তানিম। গান পরিবেশন করেন সংগীত শিল্পী সেলিম চৌধুরী ও পৃথা দেব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।