মাননীয় প্রাধানমন্ত্রী নির্দেশনা মোতাবেক ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’(রিয়াদ আওয়ামী লীগ) কেন্দ্রীয় আওয়ামী লীগের মূল ধারার অংশ।
বুধবার (১০ই জুলাই) বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রিয়াদ মহানগর এর দ্বি-বার্ষিক সম্মেলন উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামীলীগ) ভারপ্রাপ্ত সভাপতি ড. রেজাউল করিম মিলন উপরের কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, সালাউদ্দিন আহম্মেদ ফারুক রিয়াদে ত্রিশ বাছরেরও অধিক সময় ধরে রিয়াদে আওয়ামী লীগকে তিল তিল করে গড়ে তুলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে সফর প্রাক্কালে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে বলেন, এখানে সরাসরি আওয়ামী লীগের নামে রাজনীতি কারা যাবেনা। তিনি বলেন, তোমরা ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ নামে সংগঠন করো। তাই নেত্রীর সরাসরি নির্দেশনা মোতাবেক ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) বাংলাদেশ আওয়ামী লীগ এর মূল ধারার অংশ।
ড. মিলন নবনির্বাচিত আওয়ামী যুবলীগের উদ্দেশ্যে বলেন, দেশের ঐতিহ্যবাহী যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ তারুণ্যের দীপ্ত জয়গানের সংগঠন। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দিচ্ছেন অর্থনৈতিক মুক্তি আর ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি। যার ফলে জাপান, চীন, ভারত, আমেরিকা, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়গের জন্য এগিয়ে এসেছে।
রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগ দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে অনন্য ভূমিকা পালন করবে। তিনি নব নির্বাচিত আওয়ামী যুবলীগ, রিয়াদ মহানগর এর সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শওকত ওসমান চৌধুরীকে পুনরায় সভাপতি ও মো. আরকান শরীফ সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিস্ট কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান বক্তা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এবং ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
তিনি নব নির্বাচিত আওয়ামী যুবলীগ, রিয়াদ মহানগরের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন গণতান্ত্রিক ভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি আগামী দিনে আরও গতিশীল হয়ে কাজ করবে।
তিনি আরও বলেন, পদ্মা সেতু নির্মাণকাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে বলে একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চালাচ্ছে। এটি সম্পূর্ন গুজব, যারা পদ্মা সেতু হোক চায় না তারাই এই গুজব ছড়াচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানান।
নব নির্বাচিত আওয়ামী যুবলীগ, রিয়াদ মহানগর এর সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অনুষ্ঠানের বিষেশ অতিথি বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুস সালাম, সিনিয়র সহসভাপতি কৃষিবিদ শামীম আবেদীন, আব্দুস সালাম বলেন, প্রবাসে রাজনীতি করে দুইজন সফল হয়েছেন তার মধ্যে একজন হলেন ড. এ কে মোমেন। তিনি ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
২০০৩ সালে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থনেতিক উপদেষ্টা হিসেবে কাজ করেন। সৌদি আরবে কর্মরত অবস্থায় তিনি প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা নিয়েও সোচ্চার ছিলেন। আজ তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি সভাপতি ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী।
আর একজন হলো- মো. জাকির হোসেন তিনি প্রবাসে রাজনিতির করেও কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ ও ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) সাধারণ সম্পাদক। আমার ওনাদের জন্য নিজেদেরকে গর্বিত মনে করি। তিনি নব নির্বাচিত আওয়ামী যুবলীগ, রিয়াদ মহানগর এর সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আরও বিশেষ অতিথি ছিলেন- ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের সহসভাপতি গোলাম মহিউদ্দিন, আবদুর রহমান চৌধুরী, শহীদুল্লাহ ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, মোহাম্মদ আবুল বশির, মো. ইছাউল্লাহ, কাজী নাজিবুল মোবারক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, প্রচার সম্পাদক আতিক উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক ভুইয়া, সহ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম হিরো প্রমুখ।
অন্যানের মাঝে উপস্থিত ছিলেন- রিয়াদ মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ মাতবর, সিনিয়র সহসভাপতি নন্দলাল সরকার, সহসভাপতি সৈয়দ টিপু সুলতান, গোলাম সারওয়ার আপেল, রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি লিটু মোল্লা, রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ লিয়াকত আহমেদ, প্রবাসী শিবচর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি সহিদ মুন্সি, সাধারণ সম্পাদক মান্নান মাদবর, ছুলাই শাখা ফ্রেন্ডস অব বাংলাদেশ এর সভাপতি কাজী অয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ সফি, প্রবাসী গোপালগঞ্জ ঐক্য ফোরামের সহ-সভাপতি জসিম ফকির, জাহিদ ফকির।
স্থানীয় এনাম কমিউনিটি সেন্টারে এই দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বিগত কমিটির সভাপতি শওকত ওসমান চৌধুরী। আগামী ২বছরের জন্য কাউন্সিল ভোটে নির্বাচনে (৫-৮ ভোটে) সৈয়দ টিপু সুলতানের চেয়ে ২ ভোট বেশি পেয়ে আরকান শরীফ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আরকান শরীফ প্রবাসী গোপালগঞ্জ ঐক্য ফোরামের সভাপতি, বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।