স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০১ জানুয়ারি ২০২৩, ২৩:৩৪
দক্ষিণ কোরিয়া সরকার করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্পকে চাঙা করতে নতুন দুটি ভিসা চালু করছে। ভিসা দুটি হলো কে-কালচার ভিসা এবং দ্য ওয়ার্কেশন ভিসা।
এ ছাড়া দক্ষিণ কোরিয়া সরকার ২০২৩ ও ২০২৪ সালকে ভিজিট কোরিয়া ইয়ার হিসেবে ঘোষণা করেছে।
কে-কালচার ভিসা মূলত ওই ধরনের বিদেশি নাগরিকদের জন্য যারা কে-পফ এবং কোরিয়ান সংস্কৃতির প্রতি আগ্রহী তারা নির্দিষ্ট সময় কোরিয়া অবস্থান করে কোরিয়ান সংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং প্রশিক্ষণ করতে পারবে। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ২০২৩ সালের প্রথমার্ধে এই ভিসা চালু করা হবে।
ওয়ার্কেশন ভিসা হলো ভ্রমণ এবং কাজ দুইটাই একসাথে করা। বিদেশি নাগরিকরা তাদের নিজের দেশের প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় কোরিয়া ভ্রমণ করবে এবং ভ্রমণরত অবস্থায় রিমোটলি তার কাজও চলবে। এটি চলতি বছরের দ্বিতীয়ার্ধে চালু করা হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com