shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

নানা আয়োজনে বর্ষবরণ বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রেস এন্ড মিডিয়া ক্লাবের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ জানুয়ারি ২০২৩, ২২:৫০

সিডনি
.

নববর্ষকে বরণ করতে প্রথম দিনে বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রেস এন্ড মিডিয়া ক্লাব সিডনির ইস্ট হিলসের লাম্বেথ রিজার্ভে বারবিকিউ পার্টির আয়োজন করে। প্রাণ খুলে আড্ডার পাশাপাশি রিজার্ভটির একপাশে লেক ও বন পরিবেষ্ঠিত স্থানে তারা এই বর্ষবরণের আয়োজন করে। মিডিয়া ক্লাবের সদস্যদের এই আয়োজনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ গোলাম মোস্তফা, চিত্রনায়িকা শাবনূর, লেখিকা রোদেলা নীলা প্রমূখ অংশ নেন। 

ভিন্ন স্বাদের খাবারের মধ্যে মোরগ পোলাও, বারবিকিউ, চিংড়ি, লেম চপ, সসেজ, চিকেন ষ্টেকসহ নানাবিধ ফলের সমাহার। খাবারের পাশাপাশি চলে আড্ডা এবং গানের আসর। শেষ পর্বে সংগীত শিল্পী মামুন ও শুভ্রা গান পরিবেশন করেন।  

কেক পর্বের শেষে মিডিয়া ক্লাবের পক্ষ থেকে 'গাছ লাগান পরিবেশ বাঁচান ' এই শ্লোগানকে সমর্থন দিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে গাছের চারা তুলে দেন ক্লাবের সভাপতি রহমতউল্লাহ, সহ সভাপতি কাজী সুলতানা শিমী এবং সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন লাভলী মোস্তফা, ফটোগ্রাফার কবির উদ্দিন সরকার এবং গানের শিল্পী মামুন। সংক্ষিপ্ত অনুষ্ঠানের উপস্থাপনা করেন টুম্পা জাহরা। অনুষ্ঠানে সহায়তা করেছেন ডালিয়া, মুস্তাফিজুর রহমান, মিঠু প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।