স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০২ জানুয়ারি ২০২৩, ২৩:১১
মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ মাস্কাট ক্লাব স্টেডিয়াম এ শুরু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানী মাস্কাটে মাস্কাট ক্লাব স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের এইচ ও সি থোয়াইং এ।
দেশের বাইরে সবচেয়ে বড়ো এই টুর্নামেন্টে এই বছর আটটি টিম অংশ নিয়েছে। টান টান উত্তেজনা, উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনে উদ্বোধনী খেলাই দুই দলের ফলাফল হামেরিয়া একাদশ তিন ও এন আর বি ফুটবল একাদশ জিরো। সেকেন্ড ফিল্ড রয়েল বেঙ্গল আইয়েন খোরুমছ আল খয়ের ফুটবল ক্লাব তাদের ফলাফল ছিল জিরো জিরো।
ক্লাবের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক এন এন আমিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন টুর্নামেন্টের প্রধান স্পনসর গাল্ফ ওভারসিজ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী (সিইও) ইফতেখার উল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শরীফ আলম ও আলহাজ্ব মোহাম্মদ নোমান ।
উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি রেজাউল করিম, ট্রেজারার মাওলানা আব্দুল সালাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ও আব্দুল রহিম, সাংগঠনিক সম্পাদক আবুল বশর সরকার,প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী,অজিত, তৌহিদ, মানিক, জসিম।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com