স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৯ জানুয়ারি ২০২৩, ২৩:৪১
জার্মানির ফ্রাংকফোর্টে দেশ সাংস্কৃতিক গোষ্ঠি ও দেশ স্কুল আয়োজনে পিঠা উৎসব পালিত হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) সাংস্কৃতিক ব্যক্তিত্ব খলিলুর রহমান ও মামুন খানের সঞ্চালনায় এ আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মিঠু কবির শুভেচ্ছা বক্তৃতা দেন এবং আগত অতিথিদের স্বাগত জানান।
আয়োজিত অনুষ্ঠানটি দেশ স্কুলের ছাত্রছাত্রীদের কেক কাঁটার মধ্য দিয়ে শুরু হয়। পাশাপাশি স্থানীয় শিল্পীদের বিভিন্ন গান পরিবেশন, হরেক রকম দেশি পিঠার পশরা সাজিয়ে এ উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে জার্মানির বিভিন্ন শহর থেকে বাংলাদশিরা আসেন এবং এক আনন্দঘন সময় কাটান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com