shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

রিয়াদে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’মঞ্চস্থ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ জুলাই ২০১৯, ১৯:০৩

‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’এই স্লোগানকে সামনে রেখে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পরিবেশনায় প্রখ্যাত নাট্যকার ও নির্দেশক প্রয়াত এস এম সোলায়মান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল রিয়াদ বাংলাদেশ দূতাবাস অডিটোরিয়ামে মঞ্চস্থ হয়েছে। রিয়াদ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে রিয়াদ বাংলাদেশ থিয়েটার শুক্রবার ( ১২ জুলাই ) সন্ধ্যা ৭ টায় নাটকটি মঞ্চস্থ করে। নাটকটি উপভোগ করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ, রাষ্ট্রদূতের সহধর্মিণী সৈয়দা গুলে আর্জু। এতে রাষ্ট্রদূত গোলাম মসীহ তার বক্তব্যে বলেন- প্রবাসের মাটিতে দেশিয় সংস্কৃতি ও একটি বাস্তবমুখী একটি নাটক মঞ্চস্থ করার জন্য রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি সৌদি আরবের সব কয়টি স্কুলে এবং জেদ্দা কন্সুলেটেও নাটক পরিবেশনের জন্য দূতাবাস সকল ধরনের সহযোগিতা করবেন বলে তিনি জানান। দূতাবাসের মিশন উপ প্রধান ডক্টর মো. নজরুল ইসলাম, মিনিষ্টার ও কার্যালয় প্রধান ডক্টর ফরিদ উদ্দিন আহমদ, ডক্টর মো. আবুল হাসান, ডিফেন্স এ্যাটাচি বিগ্রেডিয়ার জেনারেল শাহ আলম চৌধুরী, পাসপোর্ট ও ভিসা উইং প্রধান কর্মকর্তা কাজী নুরুল ইসলাম, শ্রম কাউন্সেলর মেহেদী হাসান, শ্রম প্রথম সচিব মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ সফিকুল ইসলাম, প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলামসহ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারবর্গ এসময় উপস্থিত। রিয়াদ বাংলাদেশ থিয়েটার পরিবেশিত নাটকটি উপভোগ করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়। ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল নাটককের রুপান্তর ও নির্দেশনায় নাট্যজন সারোয়ার জাহান সিদ্দিকী, কোরিওগ্রাফার মো. কামরুজ্জামান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- ক্ষ্যাপা মো. আরিফুর রহমান টিটু, আমজাদ আলী, মো. রাশেদ আল করিম সজিব, ঘোষক নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়, অতিথী ১ মো. নাজিম উদ্দিন, অতিথী ২ মো. আলমগীর হোসেন মন্ডল, জনৈক ১ মুশতাক আহমেদ মন্ডল, জনৈক ২ মির্জা কামাল, কোরাস পলাশ, নাঈম, তুর্জ, সারা, রাহিল, রনক, কমল, শীতল, সাদিয়া। আলোক প্রক্ষেপণ- মো. সালাউদ্দিন, শব্দনিয়ন্ত্রক- মো. মানিক ও মসী সিরাজ, বাঁশি- মো. রফিক মন্ডল, সহযোগিতায় - দেলোয়ার, শেখ জামাল, অমল দাস, মো. আলা উদ্দিন শাহিন, মো. কামাল প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।