shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

নিউইয়র্কে হিন্দু সমাবেশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ জানুয়ারি ২০২৩, ১০:৫৩

.
.

নানা আয়োজনে নিউইয়র্কে শেষ হলো প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ ইনক-এর সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এদিন প্রবাসী নেতারা ছাড়াও অংশ নেন যুক্তরাষ্ট্রের মূলধারার জনপ্রতিনিধিরা।

স্থানীয় সময় রোববার (৮ জানুয়ারি) রাতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। রাম দাস ঘরামীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার, হিউম্যান রাইটস কংগ্রেস অব বাংলাদেশ মাইনোরিটিস-এর পরিচালক প্রিয়া সাহা, শংকর পাড়িয়াল প্রমুখ ।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ থেকে হিন্দু আনুপাতিক হারে কমাসহ বিগত দিনে হিন্দু মন্দিরে হামলা ও ক্ষয়ক্ষতির বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ ব্যাপারে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপ গ্রহণের দাবি জানান ।

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সমান অধিকার নিশ্চিত হলে সমাজে শান্তি বিনষ্ট হয় না। তিনি বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

হিউম্যান রাইটস কংগ্রেস অব বাংলাদেশ মাইনোরিটিস-এর পরিচালক প্রিয়া সাহা বলেন, নির্যাতনের কারণে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা কমতে কমতে এখন সাড়ে ৭ ভাগে দাঁড়িয়েছে। সরকার হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, প্রবাস প্রজন্মকে বাংলা শিল্প, সংস্কৃতি, ইতিহাস ছাড়াও নিজ নিজ ধর্ম পালনে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিত্যানন্দ কিশোর দাস, সাংবাদিক ও কলামিস্ট শীতাংশু গুহ, সুশীল সাহা, হিমেন রায় প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।