shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

মিরসরাই অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকা'র প্রথম বর্ষপূর্তি উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ জানুয়ারি ২০২৩, ২১:২৭

.
.

দক্ষিণ আফ্রিকায় চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী 'মিরসরাই অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকা'র প্রথম বর্ষপূর্তি উপযাপন করা হয়েছে।

প্রিটোরিয়ার বেটার বয়েজ ভিলেজে স্থানীয় রোববার দিনব্যাপী নানা ইভেন্ট শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মিরসরাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শাখাওয়াত হোসাইন, উপদেষ্টা টিপু চৌধুরী, মোহাম্মেদ রাসেল, মো. ববি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নাসির ও কার্যকরী সদস্য আবু বক্কর।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জহিরুল আলম তরুণ, মোশাররফ হোসেন, ইব্রাহিম আহমেদ, রাসেদ আলী রাসেল, নোমান মাহমুদ, নুরুল আলম,ফারুক আস্তানা প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, দক্ষিণ আফ্রিকার বুকে ঐতিহ্যবাহী মিরসরাইকে উপস্থাপন করতে আমাদের এই আয়োজন। তিনি সকল প্রবাসি বাংলাদেশিদের একে অপরের সহযোগিতার মাধ্যমে প্রিয় জন্মভূমি বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে মহিলা, শিশুদের বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।