স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৫ জানুয়ারি ২০২৩, ২৩:১৫
ইতালিতে বেড়ে উঠা এই প্রজন্মের শিশু কিশোরদের বাংলা শিক্ষা প্রদান করছে এসো ব্যাংলা শিখি বিদ্যালয় মনাফালকন। প্রতিবছরের ন্যায় এই বছরও বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকসহ পাঁচটি বাসে প্রায় তিন শতাধিক প্রবাসীকে নিয়ে বার্ষিক তুষার ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। মনাফালকন থেকে ইতালির ত্রেভিজো পাহাড়ে সুন্দর পরিবেশে পাহাড়ি নয়নাভিরাম দৃশ্য উপভোগ করেন ভ্রমণকারীরা। এমন সুন্দর আয়োজনে অনেকটা খুশি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অভিভাবকরা।
তুষার ভ্রমণে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর সরকার, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি জাভেদ উল্লাহ, সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন, সহসভাপতি বাকির মিয়া, শাওন আহমেদ, রনি খান, আলী হোসেন জাভেদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব জসিম উদ্দিন।
এমন সুন্দর আয়োজনে অংশগ্রহণকারী প্রবাসীরা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সবাইকে ধন্যবাদ জানান।
তুষার ভ্রমণে যাত্রাপথে বাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা, ছড়া, কৌতুক পরিবেশন এবং সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনন্দ আর আড্ডায় অতিবাহিত করেন। পরিশেষে ফেরার পথে অংশগ্রহণকারী প্রবাসীদের নিয়ে লটারির আয়োজন করা হয় এবং বিজয়ীদেরকে নানান পুরস্কারে পুরস্কৃত করেন আয়োজকরা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com