shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

পরিবেশবান্ধব জাহাজ নির্মাণে শীর্ষস্থানে দক্ষিণ কোরিয়া

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ জানুয়ারি ২০২৩, ২৩:৪২

দক্ষিণ কোরিয়া
.

২০২২ সালে চার বছরের মধ্যে সর্বোচ্চ ক্রয়াদেশ পেয়েছে দক্ষিণ কোরিয়ার শিপইয়ার্ডগুলো। এ ছাড়া উচ্চ-মূল্যের ও পরিবেশবান্ধব জাহাজ বিক্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে দেশটি। 

দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয় জানায়, অর্থমূল্যে দক্ষিণ কোরিয়া গত বছর মোট ৪ হাজার ৫৩০ কোটি ডলারের ক্রয়াদেশ পেয়েছে। যা সব ধরনের জাহাজের বৈশ্বিক ক্রয়াদেশের ৩৭ শতাংশ। অবশ্য ৪৯ শতাংশ ক্রয়াদেশ প্রাপ্তির মাধ্যমে দক্ষিণ কোরিয়া থেকে এগিয়ে ছিল চীন। তবে উচ্চ-মূল্যের জাহাজের ক্রয়াদেশ প্রাপ্তিতে একচ্ছত্র আধিপত্য দক্ষিণ কোরিয়ার।

গত বছর এ সেগমেন্টের ক্রয়াদেশে তাদের হিস্যা ৫৮ শতাংশ। জাহাজের সংখ্যায়, বিক্রি হওয়া ২৭০ উচ্চ-মূল্যের জাহাজের মধ্যে ১৪৯টি দক্ষিণ কোরিয়ার। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজিচালিত জাহাজের ৭০ শতাংশ ক্রয়াদেশ পেয়েছে দেশটির জাহাজ নির্মাতা শিপইয়ার্ডগুলো।

এ ছাড়া পরিবেশবান্ধব জাহাজের ৫০ শতাংশ বাজার হিস্যা দক্ষিণ কোরিয়ার। এক বিবৃতিতে তারা জানিয়েছে, উচ্চ-মূল্যের এবং পরিবেশবান্ধব জাহাজ নির্মাণের ক্ষেত্রে দেশটি এখন বিশ্বের এক নম্বরে রয়েছে। জাহাজ নির্মাণ খাতকে সহায়তায় চলতি বছর ১০ কোটি ২৪ লাখ ডলার বরাদ্দ করতে যাচ্ছে দেশটির সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।