স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ জানুয়ারি ২০২৩, ২২:৪৯
কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রেজুয়ানুল হক তুষার নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম পাইকপাড়া বোডিং মাঠ এলাকার মৃত হামিদুল হকের একমাত্র সন্তান ছিলেন। গত সোমবার কাতারে সকাল ৬টায় ছালোয়া রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি।
পরিবারের সচ্ছলতা আনতে দীর্ঘ ৭ বছর আগে কাতারে পাড়ি জমিয়েছিলেন তুষার। সেখানে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
তুষারের অকাল মৃত্যুতে পরিবার,বন্ধু বান্ধব ও কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে পাঠাতে দূতাবাসের সহযোগিতা কামনা করেন তুষারের পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, ৬ মাস আগে পারিবারিকভাবে তুষার মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে সম্পন্ন করলেও ভাগ্যের নির্মম পরিহাসে ঘরে তুলা হল না নববধূকে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com