shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

ইতালিতে সিএসএন কাফ অপারেটর ট্রেনিং সম্পন্ন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ জানুয়ারি ২০২৩, ২২:৫০

ইতালি
.

প্রবাসীদের ইমিগ্রেশন ও আইনি সহযোগিতার জন্য কাফ সেক্টরে কাজে আগ্রহীদের নিয়ে কাফ অপারেটিং ট্রনিং- এর আয়োজন করেছে সিএসএন বাংলা।

ইতালির আনকোনা শহরে আয়োজিত কাফ সেক্টরে কাজ করার আগ্রহীদের নিয়ে বিশেষ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ফেনাপি প্রেসিডেন্ট জুসেপ্পে ডি লুকা, সিএসএন প্রতিষ্ঠাতা পলাশ হাওলাদার, মার্কেটিং ডিরেক্টর সারফারাজ দিন, রেস্পন্সাবিলে আবদুল্লাহ আল কাফি, রেস্পন্সাবিলে আনকোনা ব্রাঞ্চ মান্নান পেদা,‌ রেস্পন্সাবিলে মিলানো ব্রাঞ্চ পেদ্রো কুসি।

এসময় উপস্থিত সকল সিএসএন রিপ্রেজেন্টেটিভদের প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা দিতে দক্ষ কাফ অপারেটর তৈরির জন্য ও যে কোন মানুষের ইমিগ্রেশন, আইনি সহায়তা ও কাফ সেক্টরের বিভিন্ন বিষয় নিয়ে সাময়িক অভিজ্ঞতা দেওয়া হয়।

সভার শেষে আগ্রহী কাফ সেক্টরে প্রতিষ্ঠান করার অভিজ্ঞদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন সিএসএন বাংলা ও ফেনাপি প্রেসিডেন্ট জুসেপ্পে ডি লুকা, সিএসএন প্রতিষ্ঠাতা পলাশ হাওলাদার।

শেষে সিএসএম কর্তৃপক্ষ জানান, আমাদের এই কাফের মাধ্যমে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের আইনগত অধিকার প্রতিষ্ঠার মধ্যদিয়ে তাদের সার্ভিস কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই বিপুলসংখ্যক মানুষকে আইনগত বিষয়ে পরামর্শ দেওয়ার মতো উল্লেখযোগ্য সিএসএন কাফ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।