shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

ইতালি সন্দ্বীপ সমিতির সভাপতি মাহাবুবুল, সম্পাদক নুরুল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ জানুয়ারি ২০২৩, ২৩:১৮

ইতালি
.

দীর্ঘ প্রায় চার মাস মাঠে কাজ করার পর অবশেষ সন্দ্বীপ সমিতি ইতালির বহুল কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানী রোমের তরপিনাত্তারার কারাবিনিয়েরি অফিস সংলগ্ন হলে এ নির্বাচন সম্পন্ন হয়।

সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে চলতে থাকে। প্রায় দুই শতাধিক ভোটার এতে ভোট দেন। 

নির্বাচনে মাহাবুবুল মাওলা নাছির তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরোজুল ইসলামকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন। মো. আলাউদ্দিনকে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন নুরুল আক্তার জাহাঙ্গীর।

এছাড়া আবুল কালাম আজাদকে পরাজিত করেন মো. আক্তার হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক পদে জয়ী হন খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে জাফর ইসলাম, দপ্তর সম্পাদক পদে মোজাম্মেল হোসেন চৌধুরী ও শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনির হোসেন জাভেদ নির্বাচিত হন। তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন যথাক্রমে হুমায়ুন কবীর, মো. আব্দুল কাদের, কামরুল হাসান চৌধুরী ও আব্দুল কাদের।

প্রধান নির্বাচন কমিশনার মাস্টার মফিজুর রহমান বলেন, ১৯৯১ সালে গঠনের পর এই দীর্ঘ ৩১ বছর পর সন্দ্বীপবাসীর সহায়তায় একটি সফল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি ইতালি প্রবাসী সর্বস্তরের সন্দ্বীপবাসী, নির্বাচন কমিশন ও উপ-কমিটির সদস্য, উপস্থিত মিডিয়াকর্মী ও সাধারণ প্রবাসী বাংলাদেশীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত এই কমিটি প্রবাসের মাটিতে সন্দ্বীপবাসী ইতিহাস ঐতিহ্যকে বিদেশিদের মাঝে তুলে ধরবে। তিনি আরও আশা প্রকাশ করেন, সন্দ্বীপবাসী ভবিষ্যতে সন্দ্বীপ সমিতি ইতালির নির্বাচনী এই ধারা অব্যাহত রেখে সাংগঠনিক নিয়ম ও গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখবে।

নবনির্বাচিতরা এক যৌথ বিবৃতিতে উপস্থিত সবার দোয়া ও সহায়তা কামনা করেন। তারা বলেন, আপনাদের আন্তরিক সহযোগিতায় কমিটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।