shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

ইতালির রোমে নারায়ণগঞ্জ জেলা সমিতির কমিটি গঠন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ জানুয়ারি ২০২৩, ২৩:০৭

.
.

ইতালির প্রবাসী নারায়ণগঞ্জ জেলাবাসীর প্রাণের সংগঠন ‘নারায়ণগঞ্জ জেলা সমিতি ইতালির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সন্ধ্যায় রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা রাসেল এর‌বারে আয়োজিত মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলা সমিতি ইতালির প্রধান উপদেষ্টা মোক্তার রহমান মাকতুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল মোল্লার পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জামান রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক দুলু সরদার, কোষাধক্ষ্য বিজয় পোদ্দার, ‌ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, ইতালি প্রবাসী নারায়ণগঞ্জবাসীসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, ইতালিতে বসবাসরত নারায়ণগঞ্জ জেলার প্রবাসীদের নিয়ে শুরু হলো আমাদের দীর্ঘ পথ চলা। আমরা আশা রাখবো তারা আগামীতে সুন্দর সমাজ গঠনের লক্ষে ঐক্যবদ্ধ ভাবে মানুষের সহযোগিতার জন্য কাজ করে যাবে।
মতবিনিময় সভায় সকলের সম্মতিক্রমে সাবেক প্রধান উপদেষ্টা একটি আংশিক কমিটি ঘোষণা করেন। এতে নবগঠিত ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রুবেল মোল্লা,‌ সিনিয়র সহ‌ সভাপতি রাম কানাই শাহা, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জামান রুবেল এর নাম ঘোষণা করেন।

শিগগিরই সুষ্ঠু ও নিরপেক্ষতার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নারায়ণগঞ্জবাসীকে একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।