shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৫

কুয়েত
.

কুয়েতে সড়ক দুর্ঘটনায় আলমগীর কাজী (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশটির সৌদি আরব ও ইরাক সীমান্তবর্তী আবদালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর মাদারিপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদার কান্দি গ্রামের হাসেম কাজীর ছেলে।

জানা গেছে, কুয়েতের একটি কোম্পানির মাইক্রোবাস চালাতেন আলমগীর কাজী। মঙ্গলবার সৌদি আরব ও ইরাক সীমান্তবর্তী এলাকা আবদালী এলাকায় তার মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের সহকর্মী বেলাল হোসেন জানান, পরিবারের হাল ধরতে ২০০৫ সালে কুয়েতে যান আলমগীর কাজী। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। ২০১৯ সালে দেশে ছুটিতে গিয়ে বিয়ে করেন এবং তার তিন বছরের একটা ছেলে সন্তান আছে।

তিনি জানান, চলতি বছরের মে মাসে ছেলেকে দেখতে ছুটিতে যাওয়ার কথা ছিল। কাগজপত্র ও আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে পরিবারের কাছে পাঠানো হবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।