shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১১

.
.

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ লোকমান (৪৯) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। লোকমানের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানায়। ১৫ বছর ধরে তিনি আমিরাতে অবস্থান করছিলেন।

জানা গেছে, গত ৩০ জানুয়ারি কর্মস্থলেই হৃদরোগে আক্রান্ত হন লোকমান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) আমিরাতের সময় দিবাগত রাত সাড়ে ৩টায় লোকমানের মরদেহ শারজা এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে পাঠানো হয়। শনিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।

মরদেহ বিমানবন্দর থেকে হাটহাজারীর ছিপাতলী ইউনিয়নে নিজ বাড়িতে নেওয়া হয়। জোহর নামাজের পর তার জানাজা সম্পন্ন হয়।

লোকমান ছিপাতলী ইউনিয়নের কালু মাজির বাড়ির আবদুল হামিদের ছেলে। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ আত্মীয়স্বজন রেখে যান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।