shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাজ্যে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিলের কমিটি গঠন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১১

.
.

বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র মাঘী পূর্ণিমা ২০২৩ তিথিতে সভ্যতার পীঠস্থান ও জ্ঞানবিজ্ঞানে বিশ্বের শ্রেষ্ঠ দেশ যুক্তরাজ্যে প্রবাসী বৌদ্ধদের অন্যতম বৃহত্তম সংগঠন ‘বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিলের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সভাপতি পদে সজীব চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে সুমন বড়ুয়া চৌধুরীকে মনোনীত করে ৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সমন্বয়কারী চন্দন বড়ুয়া পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাবনা পেশ করেন। কমিটির অন্য সদস্যের মধ্যে রয়েছেন সমন্বয়কারী চন্দন বড়ুয়া, সহ সভাপতি হিসেবে আছেন, দেব প্রসাদ চৌধুরী, সৌরভ বড়ুয়া, রয়েল বড়ুয়া, শিমূল বড়ুয়া, সুলেখা বড়ুয়া, সোমা বড়ুয়া চৌধুরী, মীরা বড়ুয়া। সহ সাধারণ সম্পাদক হিসেবে আছেন বিশ্বজিৎ বড়ুয়া, সুমন তালুকদার, শীলাময় বড়ুয়া। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন উজ্জ্বল কান্তি বড়ুয়া ও মানস বড়ুয়া।

 
সংগঠনের কাজ সম্পর্কে সহ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বড়ুয়া বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশী বৌদ্ধদের নিজস্ব মন্দির নির্মাণ, একতা, ধর্মীয় ও সাংস্কৃতিক সেতুবন্ধনের লক্ষ্যে এই কমিটি কাজ করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।