shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

কানাডায় প্রকৌশলী মোহাম্মদ কাদির এপিইজিএর চেয়ার নির্বাচিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০০

কানাডা
.

কানাডার আলবার্টার ক্যালগেরির প্রবাসী বাঙালিদের প্রিয় ব্যক্তিত্ব প্রকৌশলী মোহাম্মদ কাদির অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জিওসায়েন্টিস্ট অব আলবার্টার (এপিইজিএ) ক্যালগেরি শাখার চেয়ার নির্বাচিত হয়েছেন।

এর আগে তিনি সংগঠনটির ভাইস-চেয়ার এবং দুই বার কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন। তিনিই প্রথম বাঙালি হিসেবে এ দায়িত্ব গ্রহণ করেছেন। এপিইজিএ আলবার্টার প্রকৌশলী ও জিওসাইন্স প্রফেশনের একটি রেগুলেরটি সংস্থা।

প্রকৌশলী মোহাম্মদ কাদির মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সম্ভ্রান্ত মুসলিশ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৮৬ সালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ালেখা শেষ করে দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে দীর্ঘ ১৫ বছর চাকরি করেন। এরপর কানাডায় পাড়ি জমান। বর্তমানে তিনি কানাডার ক্যালগেরিতে বৃহৎ অয়েল কোম্পানি সানকোর ইন করপোরেটেডে বিশেষজ্ঞ প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

মোহাম্মদ কাদির সিলেট অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সহ-সভাপতি এবং আলবার্টা আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও তিনি দেশ-বিদেশের বিভিন্ন সামাজিক সংগঠন ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ কাদির বলেন, বিশ্বের বুকে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি মনে করি এ সম্মান পুরো বাঙালি জাতির। আমি চাই প্রচুরসংখ্যক প্রবাসী বাঙালি এদেশে এসে বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। প্রবাসীদের বাংলাদেশের সেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত।

মানবসেবার প্রত্যয় নিয়ে এরই মধ্যে প্রকৌশলী মোহাম্মদ কাদির তার নিজ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবামূলক কাজে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত হয়েছেন। ব্যক্তিগত জীবনে প্রকৌশলী মোহাম্মদ কাদির ২ সন্তানের জনক, তার স্ত্রী জাফরান জামবর্ণা এইচ জামানা একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

মানবসেবার প্রত্যয় নিয়ে ইতোমধ্যেই প্রকৌশলী মোহাম্মদ কাদির তার নিজ এলাকায় স্কুল প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবামূলক কাজে প্রত্যক্ষভাবে জড়িত।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে মিষ্টভাষী সদালাপী প্রকৌশলী মোহাম্মদ কাদির বিবাহিত এবং ২ সন্তানের জনক। তার সহধর্মিণী জাফরান জামবর্ণা এইচ জামানা একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার এই কৃতিত্বে ক্যালগেরির বিভিন্ন সংগঠন ও প্রবাসী বাঙালিরা সাধুবাদ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।