shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

মাদ্রিদে চিকিৎসকদের ধর্মঘটে লক্ষাধিক মানুষের সংহতি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৩

.
.

স্পেনের মাদ্রিদে স্থানীয় সরকার কর্তৃক স্বাস্থ্যসেবা সীমিত করণের নিন্দা জানাতে চিকিৎসাকর্মীদের ডাকা ধর্মঘটে আড়াই লাখ মানুষ রাস্তায় মিছিল করেছে। রবিবার (১২ ফেব্রয়ারি) স্থানীয় সময় দুপুর ১২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা ধর্মঘট মিছিলে জনস্বাস্থ্য ব্যবস্থা ভেঙে দেয়ার অভিযোগ এনে মাদ্রিদ আঞ্চলিক সরকার প্রধান ইছাবেল দিয়াজ আইয়ুসোর পদত্যাগ দাবি করা হয়।

আয়োজকরা দাবি করেছেন, মাদ্রিদ ও আশপাশের শহর থেকে ধর্মঘট ও মিছিল সমাবেশে ১০ লক্ষ নাগরিক জনস্বাস্থ্য রক্ষার জন্য রাজধানীর রাস্তায় নেমেছেন। যদিও সরকারি প্রতিনিধিদলের হিসেবে সে সংখ্যা আড়াই লাখ। মাদ্রিদের ৭০টিরও বেশি বিভিন্ন সংগঠন এ ঘর্মঘট মিছিলে অংশগ্রহণ করে। মাদ্রিদের পৃথক চারটি স্থান নুয়েভোস মিনিস্টেরিয়োস, প্লাসা দে এস্পানিয়া, হসপিটাল দে লা প্রিন্সেসা ও লেগাস্পি থেকে পৃথক বিক্ষোভ মিছিল প্লাসা সিভেলেস-এ মিলিত হয়।

‘সবার জন্য স্বাস্থ্য’, ‘আইয়ুসো (মাদ্রিদ আঞ্চলিক সরকার প্রধান) কাপুরুষ’, ‘আইয়ুসো নরকে যাবে’- এমন নানা প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে অংশগ্রহণকারীরা জনস্বাস্থ্যের পক্ষে নানা স্লোগান দেন।
চিকিৎসকদের ধর্মঘট মিছিলে স্থানীয় বাংলাদেশি সংগঠন ‘ভালিয়ান্তে বাংলা’র ব্যানারে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ  করেন। ‘ভালিয়ান্তে বাংলা’র সভাপতি মো. ফজলে এলাহি বলেন, চিকিৎসকদের যৌক্তিক ধর্মঘট বিক্ষোভে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে। মাদ্রিদ আঞ্চলিক সরকার যেভাবে স্বাস্থ্যসেবা সঙ্কুচিত করছে, তাতে আমরা অভিবাসীরাও সমস্যায় পড়বো। যেভাবে স্বাস্থ্যসেবাকেন্দ্র বন্ধ করে দেয়া হচ্ছে, তাতে অসুস্থ মানুষকে হাসপাতালের জরুরি বিভাগে ঘণ্টার পর ঘণ্টা সেবা নেয়ার জন্য অপেক্ষা করতে হবে। 

ভালিয়ান্তে বাংলার সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা- এ দাবিতে আমরাও একাত্ম হয়েছি চিকিৎসকদের বিক্ষোভ ধর্মঘটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।