shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

আবুধাবিতে বাংলার নারী অঙ্গনের দ্বিতীয় বর্ষপূর্তি ও ফাল্গুন উৎসব অনুষ্ঠিত

  মুহাম্মদ সেলিম, আরব আমিরাত প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫২

সংযুক্ত আরব আমিরাত
.

গত রবিবার সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির মিনাস্থ হেরিটেজ পাকেপুরুষের সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের নারীরাও। বাংলাদেশের সৃষ্টি কৃষ্টি ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরছেন বিশ্ব দরবারে। যার ধারাবাহিকতায় কেক কেটে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি ও ফাল্গুনের আনন্দ উৎসব করেছে বাংলার নারী অঙ্গন আবুধাবি। 

সংগঠনের আহবায়ক আজমেরি বেগমের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনমুন এবং সাংগঠনিক সম্পাদক গুলশান আরার পরিচালনায় অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন মহিলা সমিতি ইউএই'র সভাপতি তথা রাষ্ট্রদূত পত্নী মিসেস সালমা জাফর। 

প্রধান অতিথি মিসেস সালমা জাফর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। যে কারণে বাংলাদেশের নারীরা পার্শ্ববর্তী দেশ ভারত ও শ্রীলংকা সহ পৃথিবীর অনেক দেশ থেকে বাংলাদেশের নারীরা দেশে এবং প্রবাসে প্রত্যেকটা ক্রেত্রে প্রত্যেকটা সেক্টরে এগিয়ে আছেন এবং এগিয়ে যাচ্ছেন। পাশাপাশি তিনি নারী অঙ্গনের এ আয়োজনের জন্য তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তাদের ভূয়সী প্রশংসা করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা সমিতির সাধারণ সম্পাদক পপি রহমান, জাকিয়া হাসান, আনজুমান আরা শিল্পী, মারুপা বিনতে ইব্রাহীমি, ঝিনুক করিম, ইমরাদ হোসেন ইমু, সিআইপি ওমর ফারুক চৌধুরী, মুহাম্মদ শিবলী, বকুল রহমান, সেলিম খান, ডাক্তার মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আজহারুল ইসলাম, রাশিদুল হাসানসহ বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ মহিলা সমিতি ইউএই, ডিপ্লোমা এসোসিয়েশন ইউএই, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রকৌশলী, সাংবাদিক এবং সরকারি বেসরকারি পর্যায়ে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। 

অনুষ্ঠানের বাচ্চাদের মারবেল দৌড়, পুরুষের মারবেল খেলা ও মহিলাদের পিলু পাসিং সহ বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠিত বিশেষ এ আয়োজনে বাংলার নারী অঙ্গনের সদস্য সংখ্যার মধ্যে আরও উপস্থিত ছিলেন শামীমা আকতার, রুনা মিজান, সাইমা কুতুব, ঐশী আকতার, আনিশা, আশফি, ফারজানা এ্যানি, কানিজ ফাতেমা সহ সংগঠনের সম্পাদক ও সদস্যবৃন্দরা। 
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের আকর্ষণীয় পুরুষ্কার প্রদান করা হয়। 
উল্লেখ্য নতুন প্রজন্মকে দেশাত্মবোধ সম্পর্কে জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন আগত অতিথিরা।

সবশেষে সংগঠনের সদস্য আমিরাতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী  সানজিদা আনজুম শিমুলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।