shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

সিডনিতে আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ সিং চুন্নুর শোকসভা ও শহীদ দিবসের আলোচনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২২

.
.

গত ২১ ফেব্রুয়ারি সিডনির রকডেলের ইন্দ্রানী ফাংশান সেন্টারে এ শোকসভার আয়োজন করা হয়। দীর্ঘ আড়াই যুগ ধরে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের অন্যতম প্রাণ পুরুষ ছিলেন প্রদ্যুৎ সিং চুন্নু। 

বক্তারা একই সাথে প্রদ্যুৎ সিং চুন্নু এবং ভাষা শহীদদের স্মরণ করলেন গভীর শ্রদ্ধার সাথে। অনুষ্ঠান শুরুর আগেই স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচি। তিনি অনুষ্ঠান সঞ্চালনার জন্য মাইক্রোফোন তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি অস্ট্রেলিয়ার সভাপতি গাউসুল আলম শাহজাদা হাতে। 

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। তিলাওয়াত করেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার রিপন। গীতা থেকে পাঠ করেন ড. রতন কুন্ডু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খান রতন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী। 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি আইনজীবী ড. সিরাজুল হক। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন সাবেক অস্ট্রেলিয়ান সাংসদ Hon Pat Farmer AM., ওয়েস্টার্ন সিডনী ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত শিক্ষক ড. মাসুদুল হক, লেখক ড. রতন কুন্ডু। 

প্রধান আলোচক ছিলেন সিডনির ম্যাকুয়ারি ইউনিভার্সিটির আইন বিভাগের প্রাক্তন ডিন ও এমিরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম। বাংলাদেশ আওয়ামী লীগের (সিডনি) সভাপতি গাউসুল আলম শাহজাদা। মহিলা আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভানেত্রী বেগম বিলকিস জাহান। 

প্রয়াত প্রদ্যুৎ সিং চুন্নু এবং একুশের তাৎপর্য নিয়ে কথা বলেন সাংবাদিক আকিদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ মেলবোর্নের সভাপতি ড. মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক ড. রাসেদুল হক মোল্লা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. রফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনির সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিকদার, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার রিপন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া আল মামুন স্বপন, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেল ও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান রিতু। এ ছাড়াও বক্তব্য রাখেন ক্যান্টারবাড়ি কাউন্সিলের সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাউসুল শাহজাদা আলম। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মেহেদী হাসান কচি। ব্যানার নির্মাণ এবং অন্যান্য সহযোগিতায় ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন। বিশেষ কৃতজ্ঞতায় এইচ এম লাবু, শহিদুল ইসলাম, শাহ কামাল প্রমুখ। সবশেষে অনুষ্ঠানের সভাপতি ড. সিরাজুল হক সভাপতির ভাষণের পর সবাইকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।