স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৮
চীনের গুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলে বসবাসরত ঝুয়াং সংখ্যালঘু সম্প্রদায়ের অন্যতম ‘মাগুয়াই’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। হাজারো দেশি-বিদেশি পর্যটকদের অংশগ্রহণে উৎসবটি চাইনিজ লুনার ক্যালেন্ডারের দ্বিতীয় মাসের দ্বিতীয় দিন তংলান কাউন্টিতে অনুষ্ঠিত হয়।
উৎসব উৎযাপনে সার্বিকভাবে সহায়তা করে তংলান কাউন্টির স্থানীয় প্রশাসন। উৎসবে ঝুয়াং জাতীয়তার ঐতিহ্যবাহী গভীর ইতিহাস, দুর্দান্ত সংস্কৃতি এবং মনোমুগ্ধকর দৃশ্যে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে।
ঝুয়াং জাতিগোষ্ঠীর মানুষেরা তাদের স্থানীয় উপভাষায় ব্যাঙকে মাগুয়াই বলে থাকে। এই ব্যাঙকে বৃষ্টি ও বাতাসের দেবতা হিসাবে উপাসনা করে। তারা মনেপ্রাণে বিশ্বাস করে, দেবতা ব্যাঙ বাতাস ও বৃষ্টির দায়িত্বে রয়েছেন।
আঞ্চলিক বৈশিষ্ট্যসহ অনন্য লোকজ ক্রিয়াকলাপ, গান ও নৃত্যে পূর্ণ উৎসবে অংশগ্রহণকারী বাংলাদেশিসহ বিদেশি পর্যটকরা ব্রোঞ্জ ড্রাম পিটিয়ে, ব্যাঙের নাচ এবং বাঁশের খুঁটি নাচের অভিজ্ঞতা সঞ্চয় করে।
তাছাড়া লাঙল নাচ, ফসলের নাচ, আশীর্বাদ নাচ, ঝুয়াং জিঙ্গেল, লোকগানের ডুয়েট এবং বনফায়ার পার্টির মতো অনুষ্ঠানগুলো পালাক্রমে মঞ্চস্থ হয়। অনন্য লোকজ ক্রিয়াকলাপগুলোও পর্যটকদের আকৃষ্ট করে। উৎসবকে ঘিরে বাহারি খাবারের মেলা বসেছে। আশীর্বাদের আশায় ছোটরা বড়দের উত্তরীয় পরিয়ে দেয়। গালে মাখায় নানা ধরনের রঙের আলপনা।
উৎসব চলাকালে বাংলাদেশ, আমেরিকা, কাজাকস্থান, নাইজেরিয়া, ইরানসহ অন্যান্য দেশ থেকে ১০ হাজারের বেশি চীনা, বিদেশি পর্যটক এবং স্থানীয় লোকেরা ঝুয়াং জাতিগোষ্ঠীর প্রাচীন এবং বৈচিত্র্যপূর্ণ লোক সংস্কৃতি উপভোগ করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com