স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৩ মার্চ ২০২৩, ২১:৫০
দক্ষিণ কোরিয়ার বিচার মন্ত্রণালয় ২০২২ সালের ৭ নভেম্বর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ পর্যন্ত অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলো। জানানো হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে যে সকল অবৈধ অভিবাসী দেশে ফেরত যাবে তাদের কোনো প্রকার জরিমানা দিতে হবে না। কিন্তু নির্দিষ্ট সময়ে অবৈধ অভিবাসী ফেরত না যাওয়ায় সরকার কঠিন সিদ্ধান্ত নিয়েছে।
আগামী দুই মাস অর্থাৎ ২০২৩ সালের ২ মার্চ থেকে ৩০ এপ্রিলের পর্যন্ত সরকার যৌথভাবে অবৈধ অভিবাসী ধরার নির্দেশ জারি করেছে।
সরকারী নির্দেশ অনুযায়ী বিচার মন্ত্রণালয় (তত্ত্বাবধানে), ন্যাশনাল পুলিশ এজেন্সি, কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়, ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় এবং কোরিয়া কোস্ট গার্ডসহ ৫টি মন্ত্রণালয় একসাথে অবৈধ অভিবাসী ধরার কাজ করবে।
বছরে চারবার অবৈধ অভিবাসী বিরুদ্ধে সরকার অভিযান পরিচালনা করবে এবং বিদেশিরা যে এলাকায় বেশি কাজ করে সেখানে পরিদর্শন ও টহল পরিচালনা করবে। এই যৌথ অভিযান চলাকালীন সময় যদি মালিক যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তথ্য দিতে অস্বীকার করে এবং অনুসন্ধানে অবৈধ অভিবাসী ধরা পরে তাহলে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com