shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ মার্চ ২০২৩, ১৮:৫৫

ওমান
.

ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের  উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

সম্প্রতি সোশ্যাল ক্লাবের আমিন আহমদ চৌধুরী হলে ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে গেষ্ট অব অনার হিসেবে মঞ্চে ছিলেন গাল্ফ এক্সচেঞ্জ এর প্রধান নির্বাহী ইফতেখার উল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার মাহমুদউল্লা ও মোহাম্মদ নোমান। উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম।

ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিন এর সঞ্চালনায় ও প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ নাজিম উদ্দিনের কোরআন থেকে তেলোওয়াত এর মাধ্যমে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবুল বশর সরকার। এর আগে শুরুতেই ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অন্যান্যদের মাঝে বক্তব্য দেন আব্দুল ওয়াদুদ, সাইদুল ইসলাম, আবু ইউসুফ, সবুজ শিকদার, মোহাম্মদ ইয়াকুব, আবদুল হামিদ,  শাহাবুদ্দিন। সৈয়দ মাহিবুল, মাস্টার মাহমুদুল্লাহ, মোহাম্মদ নোমান, ইফতেখা উল হাসান চৌধুরী। সমাপনী বক্তব্য দেন ক্লাবের চেয়ারম্যান ও  সভার সভাপতি সিরাজুল হক।

সভাপতির বক্তব্যে ভাষাশহীদদের মহান আত্মত্যাগের অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে বৈধ চ্যানেলে টাকা পাঠিয়ে ভূমিকা রাখার জন্য ওমানে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের আহ্বান জানান।

সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক সিরাজুল হক, সাহিত্য সম্পাদক শাহজাহান ভুইঞা ও মানিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।