shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

ফজলে করিম চৌধুরীর আমিরাত আগমনে সম্বর্ধনা

  মোহাম্মদ সেলিম, আরব আমিরাত ১০ মার্চ ২০২৩, ২১:৫৯

আরব আমিরাত
.

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাউজান হতে বার বার নির্বাচিত সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপির আমিরাত আগমনে সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছে। 

বুধবার(৮ মার্চ)বাদে এশা বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মোছাফ্ফার ডায়মন্ড সিটি রেস্টুরেন্ট হলরুমে এ অনুস্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আজিম উদ্দিন সিকদার।

এতে প্রধান অতিথি ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু,সাধারন সম্পাদক নাসির উদ্দিন তালুকদার,মোছাফ্ফা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ, ব্যবসায়ী মোহাম্মদ রেজাউল করিম, ব্যবসায়ী মোহাম্মদ জবরুত খান, মোহাম্মদ মোরশেদুল ইসলাম সিআইপি, মোহাম্মদ ইউনুস মোল্লার কুরআন তেলোওয়াতের পর বক্তব্য রাখেন সেলিম জাহাঙ্গীর, মোহাম্মদ শহীদ, আবু ইউসুপ, মোহাম্মদ ইকতিয়ার,মোহাম্মদ নাসের, লোকমান, আজিজ, জহুর, পুলক, ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএম রফিকুল ইসলাম, সৈয়দ লুৎফর রহমান, মাহবুব খন্দকার, মোহাম্মদ শফিক উরকিচর প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংবর্ধিত এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, বৈধ চ্যানেল রেমিট্যান্স পাঠাতে সকলকে উদ্বুদ্ধ করেন। এবং রেমিট্যান্স যোদ্ধাদের লাশ বাংলাদেশ  বিমানের মাধ্যমে সহজে দ্রুত  দেশে পাঠানোর জন্য  সকল প্রকার সহায়তা করবেন বলে আস্সাস দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।