shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

ইতালিতে বরিশাল বিভাগ সমিতির নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ মার্চ ২০২৩, ২৩:১৭

.
.

বরিশাল বিভাগ সমিতি ইতালির নির্বাচন কমিশনের দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মার্চ) দেশটির রাজধানী রোমের পিয়াচ্ছা ভিত্তোরিওর একটি হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে খুব শিগগিরই বরিশাল বিভাগ সমিতি ইতালির নির্বাচনের তারিখ ও নির্বাচনী তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সংশ্লিষ্টরা জানান, নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনার পর সভা মুলতবি করা হয় এবং আগামী মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর দেড়টায় রসই রেস্টুরেন্টে পরবর্তী মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে।

আলোচনায় আরও বলা হয়, নির্বাচন কমিশনের যে সকল সদস্য পরবর্তী সভায় অনুপস্থিত থাকবেন অথবা পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তাদের পদ শূন্য বিবেচনা করে উক্ত পদে নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশন সচিব এম এ রব মিন্টু, কমিশন সচিব হেলাল উদ্দিন, অ্যাড. আনিচুজ্জামান, নাসির উদ্দিন খান, খান রিপন, রিয়াজ হোসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।