shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ মার্চ ২০২৩, ২৩:১৬

.
.

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) হাইকমিশনে, যথাযোগ্য মর্যাদায় ও আনন্দ ঘন পরিবেশে ‘বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস’ উদযাপন করা হয়।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন। এরপর, তিনি হাই কমিশনের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা, তার পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর দিবসটির ওপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণীসমূহ পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। পরে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস’ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. গোলাম সারোয়ার

দিবসটির সফল উদযাপনে বাংলাদেশ হাইকমিশন শিশু-কিশোরদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার আয়োজন করে যার ফলাফল এই অনুষ্ঠানে ঘোষণা করা হয়।

এছাড়াও, জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এরপর, জাতির পিতার স্মরণে লেখা কালজয়ী দেশাত্ববোধক গান ‘শোনো একটি মুজিবরের থেকে’ এর মিউজিক ভিডিও প্রদর্শিত হয়।

অনুষ্ঠানের সভাপতি, হাইকমিশনার গোলাম সারোয়ার বলেন, জাতির পিতা মনে প্রাণে বিশ্বাস করতেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। শিশুরা যেন উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সে লক্ষ্যে তিনি সকল চেষ্টা করে গেছেন।

জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে কমিউনিটি নেতাদের নিয়ে কেক কাটছেন, হাইকমিশনার মো. গোলাম সারোয়ার

শিশুদের সুন্দর ভবিষ্যৎ ও কল্যাণে আমাদের বর্তমানকে উৎসর্গ করে সকলে মিলে জাতির পিতার অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও, তিনি প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর জন্য তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।