shopner bd
শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

পর্তুগালে নিজ কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ গেল ২ প্রবাসীর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ মার্চ ২০২৩, ১২:৫১

.
.

পর্তুগালের কৃষি ও পর্যটন শহর বেজায়ে সোমবার বিকেলে নিজ কর্মস্থলে দু’জন প্রবাসী বাংলাদেশি কনস্ট্রাকশনের কাজে কর্মরত অবস্থায় দেওয়াল ভেঙে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন। নিহতরা হলেন শাহীন আহমেদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২)।

মরহুম শাহীন আহমেদ বাংলাদেশের মৌলভীবাজার জেলার সদর থানার বাসিন্দা এবং মরহুম সুহেদ সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের বাসিন্দা। 

দুর্ঘটনার পর স্থানীয় জিএনআর পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। 
শাহীন এবং সুহেদের মৃত্যুতে লিসবনসহ গোটা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমদের লাশ দেশে পাঠানো ও জরুরি করণীয় নিয়ে মঙ্গলবার টেস্ট অব লিসবনে বাংলাদেশি কমিউনিটির আহ্বানে এক সভা আহ্বান করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।