shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাবকে সম্মাননা প্রদান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ মার্চ ২০২৩, ২৩:২৫

.
.

কুয়েতে জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাব ও ফ্রেন্ডস ক্রিকেট ক্লাবের মধ্যে খেলার চুক্তি সম্পন্ন হওয়ায় ফ্রেন্ডস পার্টির আয়োজন করা হয়েছে। এ সময় খেলার সংবাদ প্রচার করে খেলোয়াড়দের পাশে থেকে সবসময় উৎসাহ যোগানোর জন্য বাংলাদেশ প্রেস ক্লাব, কুয়েতকে সম্মাননা স্বারক দেওয়া হয়েছে। 

স্থানীয় সময় সোমবার (২০ মার্চ) রাতে কুয়েতের সালমিয়া ভোজন বাড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করে জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাব, কুয়েত। অনুষ্ঠানে প্রেস ক্লাবের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন। 
এসময় ক্রিকেট খেলায় অবদানের জন্য কয়েকজনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন খেলার টুর্নামেন্ট আয়োজন করার আহ্বান জানান সুধিজনরা। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন আলী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, প্রধান উপদেষ্টা প্রকৌশলী ফরিদ উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েতের সভাপতি ও ক্রিকেট অ্যাসোসিয়েশন উপদেষ্টা মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, ফুটবল  অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কুরবান আলী, সংগঠক সারোয়ার, শহিদুল ইসলাম, নজরুল শাহিন, সাংবাদিক সাদেক রিপন ও নাছির উদ্দিন খোকনসহ আরও অনেকে। 

এছাড়া অনুষ্ঠানে ক্রিকেট অ্যাসোসিয়েশন, ফুটবল-ক্রিকেট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।