shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে স্বাধীনতা দিবস উদযাপিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ মার্চ ২০২৩, ২২:৫৭

সৌদি আরব
.

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, রিয়াদ, সৌদি আরব নানা কর্মসূচি গ্রহণ করে। শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, পবিত্র কুরআন থেকে তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে। প্রবাসের মাটিতে বেড়ে ওঠা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম জাগ্রত করা ও মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস এবং জাতির পিতার জীবনী থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ করার মাধ্যমে সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক সৃষ্টি করাই আয়োজনের মূল লক্ষ্য ছিল। 

স্বাধীনতা দিবসের আলোচনাসভায় প্রতিষ্ঠানের বোর্ড অব ডাইরেক্টর্সের চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বোর্ড অব ডাইরেক্টর্সের ফাইন্যান্স ডাইরেক্টর মো. আমিনুল হুদা। 

বিদ্যালয়ের শিক্ষার্থী আফনান সুষমার সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী আহমেদ আয়ান। শিক্ষার্থীদের মধ্যে আলোচনায় অংশ নেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী আরোয়া বিনতে আসিফ ও তাসনিয়া মাহবুব নওশীন। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত বাণী পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী আলিজা হোসাইন ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী তাসরিফা জাহান। 

স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন আমাদের স্বাধীনতার সঙ্গে বঙ্গবন্ধুর অবিচ্ছেদ্য যোগসূত্রের আলোকে স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরার পাশাপাশি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকল দুঃসময়ে তাঁর সহযোগিতা পেয়ে প্রবাসের বুকে শত প্রতিকূলতার মাঝে দৃপ্ত এই প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। 

বিশেষ অতিথির বক্তৃতায় মো. আমিনুল হুদা দেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রসেনানিদের প্রতি সশ্রদ্ধ সম্মান প্রকাশ করেন। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি সময়োচিত ও যুগান্তকরী পদক্ষেপে মাত্র নয় মাসে বিজয় অর্জনে অসামান্য অবদানের কথা তুলে ধরেন। মহান স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস তুলে ধরার জন্য শিক্ষকদের দৃষ্টি আকর্ষন করেন।

সভাপতি মোহাম্মদ শোয়াইব তার বক্তব্যের শুরুতে ১৯৭১ সালে ২৬ মার্চ থেকে দেশকে হানাদার মুক্ত করার লক্ষ্যে অস্ত্র হাতে যার প্রত্যক্ষ লড়াইয়ে অংশ নিয়েছিল তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং অসামান্য অবদানের কথা তুলে ধরেন। আমরা ইতোমধ্যে অনেক সূর্যসন্তানদের হারিয়েছি, যারা আমাদের একটি সুন্দর দেশ উপহার দিতে গিয়ে সেদিন অস্ত্র হাতে জীবন বাজী রেখেছিলেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, গোপালগঞ্জের টুঙ্গী পাড়ায় জন্ম দিয়ে তিনি ধীরে ধীরে আমাদের জাতীয় নেতার আসন অলঙ্কৃত করেন এবং ২৬ মার্চ, ১৯৭১ সালে স্বাধীনতার চূড়ান্ত ডাক দিয়ে সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তির সংগ্রামে শামিল করতে সক্ষম হয়েছিলেন। তিনি আরো স্মরণ করে জাতীয় চার নেতাকে যারা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গবন্ধুর নির্দেশনা মোতাবেক অস্থায়ী সরকার পরিচালনা করে দেশকে নেতৃত্ব দিয়েছেন। 
পরে দেশ ও জাতির সমৃদ্ধি এবং জাতির পিতাসহ সকল শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রভাষক হাফিজ মো. নেসার উদ্দিন আহমদ।  

আলোচনা পর্ব শেষে মহান স্বাধীনতা দিবস উ্পলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।