shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়া বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ মার্চ ২০২৩, ২৩:০৯

.
.

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালয়েশিয়া ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও মাহে রমজান উপলক্ষ্যে আলোচন সভা ও ইফতার মাহফিল রবিবার (২৬ মার্চ) কুয়ালালামপুরস্থ জালান আম্পাং উইসমা এম সি এ এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে।  

পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের পর শুরু হয় আলোচনা সভা।

মালয়েশিয়া শাখা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক এস এম বশির আলম এর অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শ্রমিক দল সভাপতি মোঃ আবুল বাশার।

স্বাধীনতা দিবস, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম ও বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা খোকন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপি সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, সহ- সভাপতি তালহা মাহমুদ, সহ- সাধারণ কাজী সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জ সালাউদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রতন, সহ- দপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির, সদস্য মোঃ জসিম উদ্দিন, যুবদল সহ- সাধারণ সম্পাদক মোঃ রমজান আলি।

এসময় আরও উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপি সহ- সভাপতি আব্দুল জলিল লিটন ও এম জে আলম, ঢাকা বাড্ডা থানা বিএনপি যুগ্ম- সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, তথ্য প্রযুক্তি ও আর্কাইভ বিষয়ক সম্পাদক এম ফরহাদ হোসেন পলাশ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আরিফ হোসেন, সদস্য বিএনপি মালয়েশিয়া মোঃ টিপু সুলতান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহজালাল, সাইফুল ইসলাম, বাবু সরকার, যুবদল সহ-সভাপতি মঞ্জু খাঁ, দপ্তর সম্পাদক বাদল কারার, যুবদল নেতা নুরে সিদ্দিকী সুমন, জাসাস আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, মুক্তিযুদ্ধের প্রজন্ম দল মালয়েশিয়া সভাপতি বাদল আহম্মেদ, সহ- সাধারণ সম্পাদক কাজী সোহেল মাহমুদ, তারেক সালাম, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন হৃদয়, স্বেচ্ছাসেবক দল নেতা আল ইমরান ও মারুফ এলাহি, কুয়ালালামপুর মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি এম এম মোজাম্মেল হক প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহিম, জাসাস নেতা রিকি রব্বানিসহ বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

ইফতারের পূর্বে পবিত্র রমজান মাসে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর রূহের শান্তি কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ জিয়া পরিবারের সকলের সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মহিউদ্দিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।