shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

এ যেন মরুর বুকে এক খণ্ড চট্টগ্রাম

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ মার্চ ২০২৩, ১৯:৩১

রিয়াদ
.

চট্টগ্রাম সমিতি রিয়াদের উদ্যোগে নব-গঠিত কমিটির পরিচিত সভা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার রিয়াদের বাথাস্ত হোটেল এ্যাপুলো ডিমুরা(রামাদা)বিশাল-দুটি হল রুমে নব-গঠিত কমিটির পরিচিত সভা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সমিতি রিয়াদের সভাপতি ডা. শেখ মমতাজুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সিকদার এবং সংগঠনের উপদেস্টা ই. তানভির সিকান্দারের সঞ্চালনায় শুরুতেই কোরআন থেকে তেলোয়াত করেন মো. সাঈদ ইবনে সেলিম, রমজানের তাৎপর্য বর্ননা করে বয়ান করেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি ইনভেস্টর সোহাইল উল্লাহ।

চট্টগ্রাম সমিতি রিয়াদের ভবিষৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উদ্যোক্তা ও সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোসলেহ উদ্দিন মুন্না।

আরও বক্তব্য রাখেন, কমিউনিটি ব্যক্তিত্ব এম আর মাহবুব,কবি শাহাজাহান চঞ্চল, এম এ জলিল রাজা, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ফাইনান্স ডিরেক্টর ইন্জিনিয়ার আমিনুল হুদা, ডাক্তার মাসুদুর রহমান, ডক্টর আনোয়ার হোসেন, ডাক্তার কামরুল ইসলাম, ইনভেস্টের ফেরদৌস আহমেদ, ঢাকা সমিতির সাধারণ সম্পাদক গাজী সাঈদ, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও আর টিভি ব্যুরো চীপ সাংবাদিক মোহাম্মদ আবুল বশির ,বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা মিডিয়ামের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল হুদা, কমিউনিটি ব্যক্তিত্ব মনিরুল ইসলাম, ফারুক হোসেন, গাজী তাজুল ইসলাম, নুরুল হক, আব্দুল কুদ্দুস বিক্রম, রিয়াদ বাংলাদেশ থিয়েটার সভাপতি মসিহ সিরাজ, ভাইস চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার হাফিজুল ইসলাম পলাশ, সৌদি আরব প্রবাসী ফেনী ফোরামের সভাপতি কামাল পাটোয়ারী, শিক্ষক খাদেমুল ইসলাম, মোস্তাক আহমেফ মন্ডল।

সংগঠনে পক্ষ হতে বক্তব্য রাখেন, এনামুল হক, আলহাজ্ব মো. ইউছুপ, এসকান্দর সিকদার, রাশেদ চৌধুরী, এম আজিজ তালুকদার, নজরুল ইসলাম বাবু, হোসাইন সোহেল, জসিম উদ্দিন তালুকদার, দিদারুল আলম চৌধুরী তারেক, আব্দুল্লাহ আল রোমান, রাসেদুল হাসান তালুকদার, সিরাজুল মোস্তফা ফারুক হোসেন প্রমুখ। 

উল্লেখ্য, যে চট্টগ্রাম সমিতি রিয়াদের ২০১ বিশিষ্ট কার্যকরী কমিটি পরিচিতি সভা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

চট্টগ্রাম সমিতি রিয়াদের সভাপতি ডা. শেখ মমতাজুল ইসলাম বাপ্পি, সাধারন সম্পাদক মো. আজিজুল হক সিকদার ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক মিলে ২০১ বিশিষ্ট কার্যকরী কমিটি উপস্থিত সবার সামনে কমিটিতে স্থান পাওয়া তাদের নাম ঘোষণা করেন এবং পবিত্র ইফতার মাহফিল ও দোয়া মোনাজাতের মধ্যে সুন্দর এবং একটি সফল অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার চট্টগ্রামের প্রবাসীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।