স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৮ মার্চ ২০২৩, ২১:৫৪
কাতারে নতুন কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে কাতার প্রবাসী বাংলাদেশি তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে রিলাক্স জিম ও স্পা চালু হয়েছে৷
সোমবার সন্ধ্যায় কাতারের রাজধানীর দোহার রামাদা উইন্ডহাম দোহা এনকোর হোটেলে ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন কাতারে স্পন্সর ওয়াইদা আলী ও আ আলী- কাবি - হালিমা হারদৌ, নুরুল আলম, আমিন মিয়া মোঃ হেলাল উদ্দিন, নুরুন্নবী৷
এ সময় আগত অতিথি ও বিদেশীরা জিম সেন্টার ঘুরে দেখেন এবং বাংলাদেশি উদ্যোক্তাদের ভূইসী প্রশংসা করেন ৷ বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, রুবেল, বাবুল গাজী, ফারহানা ইসলাম আনিতা, কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ইএম আকাশ, ফখরুল ইসলাম প্রমুখ৷
এসময় কাতারি নাগরিক বাংলাদেশের নাগরিক ছাড়াও, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, তনুসিয়া, মরক্কো, ইজিপশিয়ান, নেপাল, ভারত, পাকিস্তান, ইউরোপের বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত ছিলেন৷
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com