ই এম আকাশ, কাতার প্রতিনিধি ৩০ মার্চ ২০২৩, ০০:০৪
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে৷
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে ।
সংগঠনের সভাপতি জাকির হোসেন বাবুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, প্রধান আলোচক ছিলেন মো: শাহ আলম, বিশেষ অতিথি ছিলেন শহীদ পরিবারের সন্তান সৈয়দ আনা মিয়া, কাতার আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম,বাংলাদেশ কালচার একাডেমীর সভাপতি ও কাতার আওয়ামী লীগের সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন, বৃহত্তর বাক্ষ্মনবাড়ীয়া ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দিন দুলাল, কাতার আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, শ্রমিকলীগ সভাপতি তাজুল ওয়াহিদ, সেচ্ছা সেবকলীগ সাধারন সম্পাদক আবু ইউসুফ বাবুল বক্তব্য রাখেন কাতার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা রাজ রাজীব ও আল আমিন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সহ সভাপতি ই এম আকাশ, সহ সভাপতি এমদাদ হোসেন, জাসদ কাতার শাখার সাধারন সম্পাদক তৌফিক ই এলাহি চৌধুরী, মাহবুবুল আলম শিপন, জাতীয়পার্টি সভাপতি হাজ্বী বাশার , প্রবাসী কল্যাণ এসোসিয়েশনের সভাপতি আক্তার হোসেন, ছাত্রলীগ সভাপতি সেলিম সরকার জিসান ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম রুবেলসহ অনেকে ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুন৷ উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির ব্যাপক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com