shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

ভেনিসে কিশোরগঞ্জ জেলা সমিতির ইফতার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ এপ্রিল ২০২৩, ২৩:৩৭

ইতালি
.

ইতালির ভেনিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩১ মার্চ) স্থানীয় বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে কিশোরগঞ্জ জেলা সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়।

ইফতারে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক প্রবাসী উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন রফিকুল বারি, আবদুল মান্নান, হাজী আবুল কাসেম, তোফাজ্জল খান তোষন, তাজুল ইসলাম, মোবারক হোসাইন, সোলাইমান হোসাইন, ফখরুল চৌধুরী, আমির হোসেন, সোহেল রহমান, নওয়াজ শরীফ, রাজিবুর হাসান প্রমুখ। 

এ সময় আবদুল আহাদ মিয়া ইফতারের আগে ইসলামিক বয়ান করেন। এতে দোয়া পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আজিজ। 

অন্যদের মধ্যে দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। পরে ইফতারে অংশগ্রহণ করায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান কিশোরগঞ্জবাসী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।